বাংলাদেশ, রাজধানী

৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা করছে ডিএনসিসি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৩রা মে ২০২৫ ০৯:১০:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রগতি সরণির যানজট নিরসনে বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৩রা মে) ৩০০ ফিট সড়কের দ্বিতীয় ইউটার্ন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আফতাব নগর হয়ে রামপুরা পর্যন্ত তিনটি করিডোর খোলার সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ।

 

তিনি বলেন, এই তিনটি করিডোর যদি খুলে দেওয়া যায়, তাহলে প্রগতি সরণি এলাকাসহ আশেপাশের এলাকার যানজটও সহনীয় মাত্রায় চলে আসবে।

 

প্রশাসক জানান, এই উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসির সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও এমআরটি কর্তৃপক্ষ।

 

 

উল্লেখ্য, প্রগতি সরণির বিভিন্ন পয়েন্টে চলমান মেট্রোরেল নির্মাণকাজের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে কিছু ডাইভারশন রাস্তা ও সার্ভিস লেন প্রস্তুতের নির্দেশনাও দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

 

এ সময়ে মোহাম্মদ এজাজ জানান, বসুন্ধরা, স্বদেশসহ অন্যান্য হাউজিং প্রকল্পগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারাও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন