দীর্ঘ ৩০ বছর পর বান্দরবান আসনে ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এই ফলাফল নিশ্চিত করেন।
এ আসনে দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামী লীগের সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এককভাবে নির্বাচিত হয়ে আসছিলেন। ২০২৪ সালের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের এ দুর্গে এবার বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু। তিনি বান্দরবানের বোমাং রাজ পরিবারের সদস্য।
১৮৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রার্থীদের প্রাপ্ত ভোট- সাচিং প্রু জেরী (ধানের শীষ - বিএনপি) পেয়েছে ১,৪১,৪৫৬ ভোট, এস এম সুজাউদ্দীন (শাপলা কলি - এনসিপি) পেয়েছে ২৬,১৬২ ভোট, আবুল কালাম আজাদ (হাতপাখা - ইসলামী আন্দোলন) পেয়েছে ৪,৭১৮ ভোট এবং আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ (নাঙ্গল - জাতীয় পার্টি) পেয়েছে ২,৪৩৫ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৫,৪৪২ জন। ভোট কাস্টিংয়ের হার: ৫৭.৩৫ শতাংশ। মোট বৈধ ভোট ছিলো ১,৬১,৫৭৩টি এবং বাতিলকৃত ভোট: ৬,১১১টি।
গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৭১,৪১৭টি এবং না ভোট পড়েছে ৯০,১৫৬টি। এক্ষেত্রে বাতিল ভোটের সংখ্যা ১,৮৫৬টি এবং সর্বমোট প্রদত্ত ভোট ১,৬৩,৪২৯টি।
ডিবিসি/এসএফএল