ইপিএলের গত রাতের ম্যাচে চেলসির মাঠে হার ম্যানচেস্টার সিটির, শিরোপা উৎসব লিভারপুলের। স্ট্যামফোর্ড ব্রিজে গতবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি হেরেছে ২-১ গোলে।
লিভারপুলের শিরোপা নিশ্চিতে বাকি ছিলো মাত্র এক ম্যাচে হার-জিতের হিসেব-নিকেশ। ম্যানসিটি-চেলসি ম্যাচে সিটিজেনরা জিতলে ৩রা জুলাইয়ের ম্যাচের উত্তেজনা বাড়তো নিশ্চিত। চেলসি জেতায়ও দারুন হয়েছে ব্যাপারটা। নিউট্রাল কোন ভেন্যুতে দুই চ্যাম্পিয়ন ম্যানসিটি-লিভারপুলের লড়াইয়ের রোমাঞ্চ কমবে না ইপিএল ফ্যানদের।
শিরোপাতো প্রায় নিশ্চিত করেই রেখেছিল অল-রেডরা। হেরে সেটাই সহজ করে দিয়েছে সিটিজেনরা। স্ট্যামফোর্ড ব্রিজে ফার্স্ট হাফেই লিড নেই চেলসি। এরপর ডি ব্রুইনের গোলে সিটিজেনরা ফেরে সমতায়। শেষে উইলিয়ানের সাকসেসফুল পেনাল্টিতে চেলসির জয়। আর, লিগে বাকি সাত ম্যাচ থাকলেও হিসেব অনুযায়ি বাকি সব ম্যাচ জিতলেও লিভারপুলকে টপকানোর সুয়োগ নেই ম্যানসিটির। আর এতেই ৩০ বছর আবার ইংলিশ লিগের শিরোপা জিতলো লিভারপুল। এর আগে ১৯৯০ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করেছিলো অল রেডরা।
করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা, জনসমাগম এড়াতে বার্তা ছিলো লন্ডন সিটি মেয়রের। তাতে বাধ সাধেনি লিভারপুল ফ্যানদের, অ্যানফিল্ডে শিরোপা জয় উদযাপনে জড়ো হন হাজারো অল রেড ফ্যান।
দলটির এক ভক্ত বলেন, অনেক অপেক্ষা করেছি, এখনো বিশ্বাস হচ্ছেনা লিভারপুল ট্রফি জিতেছে, এটা অসাধারণ। কিন্তু পরিস্থিতি এখন ভালো নয়, আমার গ্যালারিতে বসে অলরেডদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করতে পারিনি। যাই হোক আমরা এখন চ্যাম্পিয়ন, কেউ আর সেটা ছিনিয়ে নিতে পারবে না।'
ক্লাবটির আরেক অনুরাগী বলেন, 'আমার আর কি করতে পারি, সবাই এখন একই তরীতে ভাসছি। আমরা জানতাম শেষ পর্যন্ত আমরাই উৎসব করবো। ত্রিশ বছর অনেক লম্বা সময়, প্রিমিয়ার লিগ টাইটেল আমাদের, এরকমটাই হওয়ার কথা ছিলো।'
লিভারপুলের ত্রিশ বছরের অপেক্ষা সাড়ে চার বছরে ঘোচালেন বস ইয়ুর্গেন ক্লপ। অভিনন্দনে ভাসছেন ফিফা বেস্ট বস।