খেলাধুলা, ফুটবল

৩৩০০ কোটি টাকায় বিক্রি হতে পারে হামজার সাবেক এ ক্লাব লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে ইংলিশ ফুটবল ক্লাব লেস্টার সিটি বিক্রির উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের মালিক প্রতিষ্ঠান ‘কিং পাওয়ার’। ক্লাবটির সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয়েছে ২০ কোটি পাউন্ডের বেশি।

হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার ২০১৬ সালে অবিশ্বাস্যভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রূপকথা তৈরি করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক অবনমনের কারণে ক্লাবটির অবস্থান এখন ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর ‘লিগ ওয়ানে’। মাঠের এমন দুর্দশার মধ্যেই ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কিং পাওয়ার।

 

একটি মার্কিন ব্যাংকের মাধ্যমে প্রস্তুত করা বিক্রিসংক্রান্ত নথিতে লেস্টারের স্টেডিয়াম, ১২ কোটি ১০ লাখ পাউন্ড ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ট্রেনিং সেন্টার এবং বেলজিয়ামের সহযোগী ক্লাবসহ সামগ্রিক সম্পদের মূল্য ২০ কোটি পাউন্ডের বেশি ধরা হয়েছে।

 

২০১০ সালে মাত্র সাড়ে তিন কোটি পাউন্ডে লেস্টার সিটি কিনেছিল কিং পাওয়ার। মালিকানার এই সময়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের মতো ঐতিহাসিক সাফল্য পেয়েছে ক্লাবটি। তবে ১৬ বছরের পথচলা শেষে এখন নতুন বিনিয়োগকারীর সন্ধান শুরু করেছে থাই প্রতিষ্ঠানটি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন