চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ময়মনসিংহ স্টেশনে আনা হয়। তারপরই ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন জানান।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেসের’ ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণ আসে।
এ ঘটনার পর সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ডিবিসি/ এইচএপি