বাংলাদেশ

৩ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় তা স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, সোমবার ভোর ৫টার দিকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃষ্টিসীমা কমে যায়। এতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে ও দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। হঠাৎ এই অচলাবস্থায় যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে অপেক্ষমাণ যাত্রীরা সাময়িক দুর্ভোগের শিকার হন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, নৌপথে দুর্ঘটনা এড়াতেই ৩ ঘণ্টা ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছিল। বর্তমানে কুয়াশা কেটে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং মোট ১৪টি ফেরি দিয়ে পুরোদমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন