জাতীয়

৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমিন উর রশীদ ইয়াসিন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন সরকারের মন্ত্রিসভায় বড় চমক হিসেবে একাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমিন উর রশীদ ইয়াসিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেয়ার পর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

 

এতে কুমিল্লার বিএনপির এই নেতাকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তার ওপর বিশেষ আস্থা রেখেছে নতুন সরকার। মন্ত্রণালয় তিনটি হলো কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিন উর রশীদ ইয়াসিন কুমিল্লা–৬ (সদর) আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এই আসনে দলের মনোনয়ন পান মনিরুল হক চৌধুরী। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন