পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনা

৩ হাজার রুপি তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখেন ৭৬০ কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেবরের পাঠানো ৩ হাজার রুপি তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৬০ কোটি রুপি ব্যালেন্স দেখে হতবাক এক গৃহবধূ। আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে থানার দ্বারস্থ হন তিনি।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের অ্যাকাউন্টে চেন্নাই থেকে ৩ হাজার রুপি পাঠান তার দেবর। সেই রুপি তুলতে গিয়ে শরিফা দেখেন, অ্যাকাউন্টের ব্যালেন্সে রয়েছে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা।


এত বিপুল পরিমাণ রুপি দেখে কোনও ঝুঁকি না নিয়ে শরিফা খাতুন ও তার পরিবার বিষয়টি লিখিতভাবে লালগোলা থানায় জানান। পাশাপাশি যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও। সোমবার (১৩ জুলাই) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে ব্যাংকে যেতে বলা হয়েছে।


ব্যাংকিং বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, এটি কোনও কারিগরি ত্রুটির ফল হতে পারে। অনেক সময় সফটওয়্যার সমস্যার কারণে ট্রানজেকশন আইডি বা অন্য কোনও কোড ভুলভাবে ব্যালেন্স হিসেবে দেখা যেতে পারে। ব্যাংক কর্তৃপক্ষের তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে।


উল্লেখ্য, এর আগে কোচবিহার ও দুর্গাপুরেও একই ধরনের ঘটনায় গ্রাহকদের অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার ব্যালেন্স দেখা গিয়েছিল।


সূত্র: সংবাদ প্রতিদিন


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন