আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জনতার ইশতেহার’ নাম দিয়ে সাজানো এই রূপরেখাটি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে যেখানে দলের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত দেশের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনাকে কেন্দ্র করেই এবারের ইশতেহার তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে যে ৩৭ লাখেরও বেশি পরামর্শ এসেছিল, তার বিশেষ প্রতিফলন এই ইশতেহারে থাকবে বলে জানা গেছে।
ডিবিসি/এফএইচআর