বাংলাদেশ, জাতীয়

৪ বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৬:৪৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ চার বছর পর গম রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত সরকার।

শুক্রবার দেশটির বাণিজ্য বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ জারি করে। 

 

এর আগে ২০২২ সালের ১৩ই মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা আবারও গম আমদানির আশা করছেন।

 

তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে ভারতের বাজারে গমের দাম বাংলাদেশের স্থানীয় বাজারের তুলনায় বেশি হওয়ায় এখনই আমদানির সম্ভাবনা কম। তবে অল্প কিছুদিনের মধ্যে ভারতে নতুন গম উঠলে দাম কমে আসবে এবং তখন আমদানির সুযোগ তৈরি হতে পারে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন