আন্তর্জাতিক

৪ মাস পর ফের চালু হলো ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর দক্ষিণ ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার বিকেলে মাশহাদ শহর থেকে ছেড়ে আসা প্রথম যাত্রীবাহী ফ্লাইটটি এই বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে।

 

হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর আব্বাস ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী, যা তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার বা ৬২১ মাইল দক্ষিণে অবস্থিত। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিমানবন্দরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর এর ব্যাপক পুনর্নির্মাণ ও মেরামতের জন্যই দীর্ঘ চার মাস বিমানবন্দরটি বন্ধ রাখা হয়।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আগামী দিনগুলোতে তেহরান, শিরাজ এবং ইয়াজদ শহরের সঙ্গেও পর্যায়ক্রমে স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হবে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন