আন্তর্জাতিক, আমেরিকা

নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকেট নিশ্চিত করলেন মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে একটি সুবিধা আদায় করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনার পর তিনি আসন্ন বিশ্বকাপ ফাইনালসের ১০০০টি টিকিট মাত্র ৫০ ডলার মূল্যে নিশ্চিত করতে সক্ষম হয়েছেন নিউইয়র্কের দর্শকদের জন্য, যা পরবর্তীতে লটারির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে।

এই ১,০০০ টিকিট প্রতিবেশী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর জন্য ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ, একটি রাউন্ড অব থার্টি-টু এবং একটি রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে, তবে আগামী ১৯ জুলাইয়ের ফাইনাল ম্যাচটি এর আওতাভুক্ত নয়। আগামী জুন ও জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য এখন পর্যন্ত ঘোষিত একমাত্র শহরভিত্তিক অ্যাক্সেস প্রোগ্রাম এটি।

 

বিশ্বকাপের মূল টিকিটের বাজারে সাধারণ ভক্তদের কেনার জন্য এই ৫০ ডলারের আসনগুলোই সবচেয়ে সস্তা। টিকিট বিজয়ীরা ম্যাচে যাতায়াতের জন্য বিনামূল্যে রাউন্ড-ট্রিপ বাস সেবার সুবিধাও পাবেন।

 

টিকিটগুলো একটি লটারির মাধ্যমে বণ্টন করা হবে এবং এগুলো কেবল নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্যই সহজলভ্য হবে। এর আগে মেয়র নির্বাচনের প্রচারণাকালীন সময়ে মামদানি এই গ্রীষ্মের টুর্নামেন্টে স্থানীয়দের জন্য ফিফার কাছ থেকে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার যে দাবি জানিয়েছিলেন, এটি মূলত তারই ধারাবাহিকতা।

 

গত অক্টোবরে 'দ্য অ্যাথলেটিক' এর সঙ্গে একটি সাক্ষাতকারে মামদানি বলেছিলেন যে, ফিফার নজিরবিহীন উচ্চ মূল্যের বিশ্বকাপের টিকিটগুলো ঠিক সেইসব মানুষকে বাদ দেওয়ার হুমকি দিচ্ছে যারা এই খেলাটিকে এতটা বিশেষ করে তুলেছে। তিনি মনে করেন এই বিষয়ে রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ করা প্রয়োজন ছিল এবং যোগ করেন যে, নেতাদের দায়িত্ব হলো তখনই এগিয়ে আসা যখন আমরা লাভকে একমাত্র উদ্দেশ্য হিসেবে দেখি, এবং তা এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে অতীতে যারা এই সমস্ত ইভেন্টে অংশ নিতেন তারা এখন সেখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেন না।

 

'দ্য অ্যাথলেটিক' জানতে পেরেছে যে, গত মার্চ মাসে ম্যানহাটনের সিটি হলে এক বৈঠকে মামদানি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এই বিষয়টি উত্থাপন করেন। প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন আর্সেনালের আজীবন ভক্ত মামদানিকে সেই বৈঠকে ফেসটাইমের মাধ্যমে আর্সেনালের সাবেক ম্যানেজার এবং বর্তমানে ফিফার গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ভেঙ্গারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়েছিল।

 

ডিবিসি/ এইচএপি   

আরও পড়ুন