আন্তর্জাতিক, পাকিস্তান

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৫.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের বিস্তীর্ণ এলাকা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালের এ ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ডন নিউজ টিভির প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার, চিত্রল, সোয়াত, সোয়াবি, বাজৌর, মারদান, চারসাদ্দা এবং মানসেহরা অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। একই সময়ে রাজধানী ইসলামাবাদও শক্তিশালী ঝাকুনিতে কেঁপে ওঠে।


পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে- বিকেল ৪টা ১২ মিনিটে রিখটার স্কেলে ৫.৬ মাত্রায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসবস্থল ছিলো আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। যার গভীরতা ভূ-পৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার নিচে।


বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান মূলত তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ইন্ডিয়ান) ওপর অবস্থিত। এই প্লেটগুলোর সংযোগস্থলে পাঁচটি সিসমিক জোন বা ভূমিকম্পপ্রবণ অঞ্চল থাকায় এই অঞ্চলে প্রায়ই ভূ-কম্পন অনুভূত হয়।


উল্লেখ্য যে, গত সপ্তাহেও ৫.৯ মাত্রার একটি ভূমিকম্পে খাইবার পাখতুনখাওয়ার শাংলা, সোয়াত, মারদান ও নওশেরা অঞ্চল কেঁপে উঠেছিল। আজকের এই কম্পনটি গত কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় বড় ঝাকুনি।


এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


সূত্র: ডন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন