আন্তর্জাতিক

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৯শে ডিসেম্বর ২০২৫ ০২:০৭:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে শক্তিশালী এই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

উল্লেখ্য যে, গত আগস্ট মাস থেকে এ নিয়ে তিনবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। এর আগে গত মাসে ৬.৩ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২৭ জন প্রাণ হারান। এছাড়া গত আগস্ট মাসে কুনার প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বারবার ভূমিকম্পের ঘটনায় ওই অঞ্চলের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

তথ্যসূত্র আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন