রাজনীতি

৫ বিভাগের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ বিভাগের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের এ সাক্ষাৎকার নেয়া হয়। এসব বিভাগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে যারা ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছিলেন, তাদেরকেই এই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

দলীয় সূত্রে জানা যায়, মাঠপর্যায়ের জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার ওপর ভিত্তি করে যাচাই-বাছাইয়ের পর সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্তভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন