আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে নিজেদের মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন আরিফুল ইসলাম আদীব। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশনে মো. মোবাশ্বের আলী দলটির পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে সিটি নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হলো।
ডিবিসি/এফএইচআর