আন্তর্জাতিক, এশিয়া

৬০ দিনের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র রাজনীতি বাতিল করবে নেপাল!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপালের নতুন সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নের লক্ষ্যে স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে দলীয় ছাত্র রাজনীতি নির্মূলের সিদ্ধান্ত নিয়েছে।

নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকারের ১০০ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে বর্তমান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কাঠামো পুরোপুরি ভেঙে ফেলা হবে। দীর্ঘদিনের রাজনৈতিক হস্তক্ষেপের ফলে শিক্ষার পরিবেশ ও মান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, দলীয় ছাত্র রাজনীতির বিকল্প হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে 'স্টুডেন্ট কাউন্সিল' নামক একটি অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গঠন করা হবে। এই কাউন্সিল শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরার মাধ্যম হিসেবে কাজ করবে, কিন্তু এতে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। সরকার আশা করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি রাজনীতি সরিয়ে দিলে একাডেমিক পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার্থীরা রাজনৈতিক কোন্দলের ঊর্ধ্বে থেকে নিজেদের ক্যারিয়ার গঠনে পূর্ণ মনোযোগ দিতে সক্ষম হবে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন