আন্তর্জাতিক, আমেরিকা

৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জোরপূর্বক শ্রমের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে ১০% এবং ১২.৫% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের 'পারস্পরিক' শুল্ক নীতি বাতিল করার পর, বৈশ্বিক বাণিজ্য নীতিতে কঠোর অবস্থান বজায় রাখার অংশ হিসেবে হোয়াইট হাউস এ সিদ্ধান্ত নিয়েছে। 

 

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বে আরোপিত ১৫০ দিনের অস্থায়ী ১০% বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই শুক্রবার রাত ১২:০১ মিনিট (ইডিটি) থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। তবে ২৮শে জুলাই রাত ১২:০১ মিনিটের আগে পরিবহনাধীন পণ্যগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে।

 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই শুল্ক ধার্য করা হয়েছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে জবরদস্তিমূলক শ্রম নির্মূলের দাবির প্রেক্ষিতেই মূলত এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

মার্কিন কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের ওপর কঠোর আমদানি নিষেধাজ্ঞা প্রয়োগ করলেও অন্য দেশগুলোর ঢিলেঢালা নীতির কারণে মার্কিন ব্যবসায়ীরা অন্যায্য প্রতিযোগিতার মুখে পড়ছিলেন। নতুন এই নিয়মে জবরদস্তিমূলক শ্রম রোধে পর্যাপ্ত আইন থাকা দেশগুলোর পণ্যে ১০% (যেমন ভারতের ক্ষেত্রে) এবং অপর্যাপ্ত নিয়ম থাকা দেশগুলোর ওপর ১২.৫% হারে শুল্ক আরোপ করা হবে।

 

তবে সমস্ত আমদানিকৃত পণ্য এই অতিরিক্ত শুল্কের আওতায় পড়বে না। তেল ও গ্যাস, সার, নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য এবং অটোমোবাইল, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার মতো যেসব পণ্যে ইতোমধ্যেই জাতীয় নিরাপত্তা শুল্ক আরোপ রয়েছে, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি 'যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা' চুক্তির অন্তর্ভুক্ত পণ্যগুলো উত্তর আমেরিকার সমন্বিত সরবরাহ শৃঙ্খল ও মার্কিন উপাদানের উচ্চ উপস্থিতির কারণে অব্যাহতি পাচ্ছে। 

 

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইবোলা সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ির পাশাপাশি ট্রাম্প প্রশাসন তার বাণিজ্য নীতির উদ্দেশ্য অর্জনে শুল্কসহ সম্ভাব্য সকল আইনি উপায় ব্যবহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

সূত্র: রয়টার্স 

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন