আন্তর্জাতিক, এশিয়া

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের পশ্চিম উপকূলে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।

সংস্থাটির তথ্যমতে, গ্রিনিচ মান সময় (GMT) মঙ্গলবার ভোর ৪টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। সাধারণত অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলীয় এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার' এর ওপর অবস্থিত। টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে এই এলাকায় প্রায়ই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন