আন্তর্জাতিক, আমেরিকা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা জুন ২০২০ ০১:৫৮:৩৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাতিন আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৮।

আজ বুধবার (৩রা জুন) স্থানীয় সময় রাত ৩টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরের আন্তোফাগাস্তা অঞ্চলের আন্দিজ পর্বতমালা ঘেঁষা সান পেদ্রো দ্য আতাকামা শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ৯৮ কিলোমিটার গভীরে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

আরও পড়ুন