খেলাধুলা, ক্রিকেট

৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মার্চ ২০২৪ ০৬:১৯:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। চলমান টেস্টের দ্বিতীয় দিনের চলছে। যেখানে ৬ উইকেট হারিয়েছে চাপে পড়েছে স্বাগতিকরা। সেই অবস্থাতেই লাঞ্চ বিরতিতে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার (২২ মার্চ) প্রথম দিনের প্রথম সেশন ছিল স্বাগতিকদের। তবে দ্বিতীয় সেশনে কর্তৃত্ব করে লঙ্কানরা। শেষ সেশনে বাংলাদেশ কামব্যাক করলেও স্বস্তি নিয়ে দিন পার করে সফরকারীরা।

দিনশেষে সফরকারীরা ৩২ রানে তুলে নেয় বাংলাদেশের ৩ উইকেট। দ্বিতীয় দিন সকালে ওপেনার মাহমুদুল জয় ও মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন ফিরলে ৮৩ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।

শ্রীলংকার সংগ্রহের জবাবে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। এখন ক্রিজে থাকা নাইটওয়াচম্যান তাইজুল ৪১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৪ রান। ক্রিজে থাকা নাইটওয়াচম্যান তাইজুল ৩৫ রানে খেলছেন। তার সঙ্গী। এর আগে লিটন দান ২৫ রানে আউট হয়েছেন। গতকাল ৯ রানে ওপেনার জাকির হাসান, ৫ রান করে অধিনায়ক শান্ত এবং ৫ রান করে মুমিনুল হক আউট হন।

লঙ্কানরা প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়। ৭৮ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দু’জনই ওয়ানডে গতিতে ১০২ করে রান যোগ করে আউট হন। এর মধ্যে কামিন্দু শূন্য রানে জীবন পেয়েছিলেন।

বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে অভিষিক্ত পেসার নাহিদ রানা ৩ উইকেট নেন। লঙ্কানদের প্রথম ৩ উইকেট নেন খালেদ আহমেদ। শরিফুল ও তাইজুল নেন একটি করে উইকেট।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন