মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলীয় অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বোর্নিও দ্বীপে অবস্থিত সাবাহ রাজ্যে স্থানীয় সময় রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
ইউএসজিএস-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। যদিও রিখটার স্কেলে এর মাত্রা ছিল অনেক বেশি, তবে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার। অত্যন্ত গভীরে উৎপত্তির কারণে জানমালের ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে তাৎক্ষণিকভাবে বিশদ কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবিসি/এফএইচআর