রাজনীতি, জেলার সংবাদ

৭৬ আসনে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি জোট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৬:০০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর দুর্বলতা এবং নিজ দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের কারণে ৭৬টি আসনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিএনপি জোট। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে, এসব আসনে বিদ্রোহী প্রার্থীদের কাছে বিএনপি জোটের প্রার্থীর পরাজয়ের শঙ্কা রয়েছে। কোথাও কোথাও বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর এই লড়াইয়ের সুযোগে জামায়াত প্রার্থীর জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

জরিপ ও মাঠ পর্যায়ের তথ্যে দেখা যায়, অন্তত ৮৭টি আসনে বিএনপি জোটের বড় জয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া এনসিপির দুটি আসন এবং জামায়াতের ১৩টি আসনে জয়ের নিশ্চিত সম্ভাবনা রয়েছে। জাতীয় পার্টি ২টি আসনে এগিয়ে থাকলেও বাকি ১৯৫টি আসনে জয়ের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এর মধ্যে অন্তত ৭০টি আসনেই বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী খোদ নিজ দলের বিদ্রোহী প্রার্থীরা।

 

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. কাজী মাহবুবুর রহমানের মতে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবীবের চেয়ে বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জনপ্রিয়তায় এগিয়ে আছেন।

 

একইভাবে ঢাকা-১২ আসনে জোটের প্রার্থী সাইফুল হকের বিপরীতে বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরব এবং পটুয়াখালী-৩ আসনে নুরুল হকের সাথে বিদ্রোহী হাসান মামুনের জনপ্রিয়তা সমানতালে চলছে।

 

দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপি জোটকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন