বাংলাদেশ, রাজনীতি

৭ ঘণ্টায় ১২ লাখ টাকা সহযোগিতা পেয়েছেন তাসনিম জারা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ডিসেম্বর ২০২৫ ০৭:৫৯:৫৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ টাকারও বেশি সহযোগিতা পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) ভোরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

পোস্টে তিনি লিখেন, 'এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।'

 

৩ ঘণ্টা আগে দেওয়া আরেকটি পোস্টে তাসনিম জারা লিখেন, আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। বলেছিলাম আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষকে।

 

তিনি লিখেন, টাকার অঙ্কের চেয়েও বড় যে বিষয়টা আমাকে নাড়া দিয়েছে সেটা হলো এ টাকার ধরণ। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে (৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা)। অনেকে সঙ্গে ছোট ছোট বার্তা দিয়েছেন। একজন লিখেছেন, ‘আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।’

 

এনসিপি নেত্রী লিখেন, আমাদের লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে আমরা পাঁচ লাখ ২৬ হাজার টাকার মাইলফলক স্পর্শ করেছি। লক্ষ্য পূরণ হওয়া মাত্র আমরা আমাদের ফান্ডরেইজিং বন্ধ করে দেব।’

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন