খেলাধুলা, ক্রিকেট

৭ রানে ৩ উইকেট, পিএসএলে নাহিদ রানা জাদু!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক ম্যাচটি ভালো না কাটলেও দ্বিতীয় ম্যাচেই গতির ঝড় তুলেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তাঁর দুর্দান্ত বোলিংয়ে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার। বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি। দলের পক্ষে চার ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদ। এর মাধ্যমে জালমির সফলতম বোলার হিসেবে ম্যাচ শেষ করেন তিনি।

 

একই দলে খেলা আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলামও এই ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন। আসরে নিজের আগের দুই ম্যাচে উইকেটশূন্য থাকা শরিফুল ৩ ওভারে ২৩ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। এছাড়া পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইফতিখার আহমেদ মাত্র ৯ রান খরচায় নেন ৩ উইকেট।

 

এর আগে, পেশোয়ারের বিশাল সংগ্রহের পেছনে মূল অবদান রাখেন শ্রীলঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। মেন্ডিস ১৪টি চার ও ৪টি ছক্কায় ৫২ বলে ১০৯ রানের এক বিধ্বংসী সেঞ্চুরি করেন। অন্যদিকে, ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন বাবর।

 

উল্লেখ্য, পিএসএলে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ রানা। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন