এক চার্জে চলবে তিনদিন

৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনল রিয়েলমি

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২৬ ১২:৪৫:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন মডেল ‘রিয়েলমি সি১০০আই’। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল টাইটান ব্যাটারি সম্বলিত এই ডিভাইসটি একবার পূর্ণ চার্জে টানা তিনদিন পর্যন্ত চলতে সক্ষম। মূলত যারা নিরবচ্ছিন্ন পাওয়ার ও প্রতিদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে নতুন এই স্মার্টফোনটি।

‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে তৈরি রিয়েলমি সি১০০আই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্জ আলট্রা-স্মুথ রিফ্রেশ রেট। এর ফলে ব্যবহারকারীরা টানা ৮ ঘণ্টা পর্যন্ত বাধাহীনভাবে গেমিং করতে পারবেন। পাশাপাশি এতে ৯৬.৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং করা সম্ভব। ডিভাইসটিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে এতে ১ হাজার ৬০০-এর বেশি চার্জ সাইকেলের পাশাপাশি ৬ বছরের ব্যাটারি লাইফস্প্যান নিশ্চিত করা হয়েছে। ব্যবহারকারীদের বাড়তি সুবিধার জন্য এতে রিভার্স চার্জিং প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

 

বিশাল সক্ষমতার ব্যাটারি থাকার পরও ডিভাইসটি বেশ ছিমছাম; এটি মাত্র ৮.৩৮ মিলিমিটার পাতলা এবং এর ওজন মাত্র ২০৮ গ্রাম। দৃষ্টিনন্দন লুক দিতে এতে ফ্ল্যাগশিপ রাউন্ডেড কর্নার ব্যবহার করা হয়েছে। এছাড়া বিনোদনের দারুণ অভিজ্ঞতা দিতে ফোনটিতে যুক্ত করা হয়েছে ৩০০ শতাংশ পর্যন্ত আলট্রা ভলিউমের ক্লিয়ার স্পিকার। প্রতিদিনের ব্যবহারের ক্ষেত্রে ফোনটিকে নিরাপদ রাখতে এতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্স দেওয়া হয়েছে।

 

স্মার্টফোনটির স্মুথ অপারেশন নিশ্চিত করতে রয়েছে ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক রিয়েলমি ইউআই। ডন পার্পল ও ডাস্ক গ্রে-এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। রিয়েলমি সি১০০আই দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে। এর মধ্যে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন