বিবিধ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে বাংলাদেশের বাজারে রিয়েলমি সি১০০এক্স

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

সোমবার ১৭ই আগস্ট ২০২৬ ০১:২৩:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের সি-সিরিজের নতুন স্মার্টফোন 'সি১০০এক্স' উন্মোচন করেছে। শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ফিচারের সমন্বয়ে তৈরি এই ফোনটি ব্যবহারকারীদের নিত্যদিনের প্রযুক্তিগত চাহিদা চমৎকারভাবে মেটাতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। এর সঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রিয়েলমির ল্যাব টেস্টের তথ্য অনুযায়ী, সারাদিন নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ফোনে টানা ৬০ ঘণ্টা কল, ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার অথবা ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার গেম খেলা যাবে। এছাড়া এর স্ট্যান্ডবাই টাইম হবে প্রায় ৮০৯ ঘণ্টা। ফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে, যা এই বাজেটের ফোনের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে।


বিনোদনের দারুণ অভিজ্ঞতার জন্য ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজ্যুলুশন ৭২০×১৫৭০ পিক্সেল এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৪ শতাংশ। চোখকে সুরক্ষিত রাখতে এতে ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং প্রযুক্তি রয়েছে। মাল্টিমিডিয়া ও গেমিং অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করতে এতে ৩০০% আলট্রাবুম সাউন্ড সিস্টেম যুক্ত করা হয়েছে। দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য ফোনটিতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ রেটিং রয়েছে, যা এটিকে ধুলাবালি ও বৃষ্টির পানি থেকে সম্পূর্ণ নিরাপদ রাখবে।


দুর্দান্ত ছবি তোলার জন্য রিয়েলমি সি১০০এক্সের পেছনে একটি ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচারযুক্ত এই ক্যামেরাগুলো দিয়ে ব্যবহারকারীরা প্রতিটি ছবির নিখুঁত ডিটেইল ধারণ করতে পারবেন। স্টাইলিশ ডিজাইনের এই ফোনে ফ্ল্যাগশিপ থেকে অনুপ্রাণিত রাউন্ডেড কর্নারের পাশাপাশি ফ্যান-ফেভারিট ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রাখা হয়েছে।


'গোল্ডেন কোস্ট' ও 'ডিপব্লু টাইডস' এই দুটি অনন্য রঙে ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২১,৯৯৯ টাকা, যার সাথে অতিরিক্ত ৮ জিবি ডায়নামিক র‍্যাম সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ (সাথে ১২ জিবি ডায়নামিক র‍্যাম) ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।

 

এছাড়া শিক্ষার্থীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে চলছে রিয়েলমির বিশেষ স্টুডেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইন। দেশের স্বীকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাজ থেকে এই ফোন কিনলে ২,০০০ টাকার ছাড় উপভোগ করতে পারবেন। এই সুবিধা পেতে শিক্ষার্থীদের বৈধ আইডি কার্ড, সেলফি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। উপযুক্ত শিক্ষার্থীরা ক্যাম্পেইনের আওতায় একটি ডিসকাউন্ট কুপন পাবেন, যা ১৭ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন