বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে 'দারাজ বৈশাখী মেলা'। গত ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই আয়োজনে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ক্রেতারা ৮০% পর্যন্ত বিশাল মূল্যছাড় উপভোগ করতে পারছেন।
ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকদের জন্য থাকছে হট ডিলস, মেগা ডিলস এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ ফ্ল্যাশ ভাউচারের মাধ্যমে সর্বনিম্ন ৭৪৯ টাকার কেনাকাটায় ৫০০ টাকা এবং ৫,৯৯৯ টাকার কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে। এছাড়া পুরো ক্যাম্পেইন জুড়ে থিম ভিত্তিক বিশেষ দিন হিসেবে শনিবার 'চয়েস ডে', রবি ও সোমবার 'ফ্যাশন ফরোয়ার্ড ডে' এবং মঙ্গলবার 'ইলেকট্রিক্যাল টিউজডে' পালন করা হচ্ছে।
বিশেষ 'সুপার ব্র্যান্ড ডে' হিসেবে ১২ এপ্রিল ইউনিলিভার এবং ১৪ এপ্রিল ডেটল বিশেষ ছাড় প্রদান করছে। পাশাপাশি 'দারাজ চয়েস' চ্যানেলে ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে একটি ফ্রি গিফটসহ ডেলিভারি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পেমেন্ট সুবিধার আওতায় নগদ ব্যবহারকারীরা ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ইবিএল ও সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ১২% থেকে ১৫% পর্যন্ত ছাড় ও ইএমআই সুবিধা ভোগ করতে পারছেন।
এবারের দারাজ বৈশাখী মেলায় প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ডেটল, হায়ার, হিমালয়া ও ইউনিলিভার। গোল্ড স্পন্সর হিসেবে ম্যারিকো এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে ইমামি ও গোদরেজ। উৎসবের এই বিশেষ অফারগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দারাজ অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।