জাতীয়

৮ মাস অনুপস্থিত ডিআইজি বিপ্লবকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা আট মাস বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বুধবার (২৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর থেকে ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একজন সরকারি কর্মকর্তার এহেন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ নামক শাস্তিযোগ্য অপরাধের আওতাভুক্ত। এ কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই আদেশটি তার অনুপস্থিতির প্রথম দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।

 

উল্লেখ্য, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালনের পর সর্বশেষ ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন