খেলাধুলা, ফুটবল

৯৬ বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'ফিফা বিশ্বকাপ'-এর উন্মাদনা আজ বিশ্বজুড়ে। ১৯৩০ সালের ১৩ জুলাই প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর লড়াই।

ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, উদ্বোধনী দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে মেক্সিকোকে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে ফ্রান্স। অন্যদিকে, একই সময়ে চলা অপর ম্যাচে বেলজিয়ামকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল যুক্তরাষ্ট্র।

 

মূলত এই দুটি ম্যাচের রেফারির বাঁশি বাজার মধ্য দিয়েই বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরটির অবিস্মরণীয় যাত্রা শুরু হয়। এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক শতাব্দী। সময়ের পরিক্রমায় বিশ্বকাপ এখন ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে প্রতীক্ষিত ও আবেগের এক আয়োজনে পরিণত হয়েছে। 

 

প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্টে সোনালি ট্রফি ও শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামে বিশ্বের সেরা ফুটবল দলগুলো।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন