মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই দীর্ঘ ৯ বছর পর ঐতিহাসিক চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এই সফরে মঙ্গলবার (১২ মে) রওনা হওয়া মার্কিন প্রেসিডেন্ট আজ ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন।
সফরটি আরও আগে হওয়ার কথা থাকলেও, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে তা পিছিয়ে যায়। শুরুতে যুদ্ধ শেষে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হলেও, সংঘাত চলমান অবস্থাতেই শেষ পর্যন্ত ট্রাম্প এই রাষ্ট্রীয় সফর শুরু করলেন।
আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, চীন ও ইরান পরস্পরের মিত্র এবং বাণিজ্যিক অংশীদার। চীনের এই মিত্রদেশটির ওপর যুক্তরাষ্ট্র টানা ৪০ দিন ধরে বোমাবর্ষণ করার পাশাপাশি ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধও আরোপ করে রেখেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই সফর এগিয়ে যাওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।
ডিবিসি/এফএইচআর