জাতীয়, রাজধানী

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট মেয়াদের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তনের এ প্রক্রিয়া শুরু হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান ও এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। 

 

একই সঙ্গে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত শরিফা খানের নিয়োগও বাতিল করা হয়েছে, যিনি সর্বশেষ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে।

 

এর আগে একই দিনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের সরিয়ে দেওয়ার বিষয়েও প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মূলত ১৭ ফেব্রুয়ারি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই রদবদলের ধারা অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন