বাংলাদেশ, জেলার সংবাদ

‌'মুক্তিযুদ্ধে মুজিবের অবদান নেই' পটুয়াখালীতে উলামা নেতার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার এক পর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন জেলা জমিয়তে উলামার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী। তার বক্তব্যের এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, 'মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না।'


এই বিতর্কিত মন্তব্য করার সাথে সাথেই মিলনায়তনে উপস্থিত মুক্তিযোদ্ধারা বিক্ষোভে ফেটে পড়েন। তারা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে চিৎকার শুরু করলে অনুষ্ঠানস্থলে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার উপক্রম হয়।


উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা বিরাজ করলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন। তারা বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


এ ঘটনার ভিডিও এবং খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা এই ধরণের মন্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমাননা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন