জাতীয়

‎‎শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন

সংসদীয় প্রক্রিয়া ও শপথ গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, নতুন করে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই; জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। তবে ‘না’ ভোট বা ভিন্নমতের বিষয়ে পার্লামেন্টে বিস্তারিত আলোচনা করা হবে। যেখানে ইতিমধ্যে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদান করা হয়েছে, সেই বিষয়গুলো সংসদীয় আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

 

রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ বেদিতে বিশৃঙ্খলা বা ‘মব’ সৃষ্টির বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

 

তিনি স্পষ্ট বলেন, যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এবং বাংলাদেশ গড়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, তারা দেশ ও জাতির শত্রুতে পরিণত হবে। এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেলাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখরিত রয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন