প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী ধাপ ‘অপারেশন সিঁদুর ২.০’ পরিচালনায় ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (৩০ মে) পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহু-মাত্রিকচ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যেযৌথ সমন্বয় এবং সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনিআরও উল্লেখ করেন, অপারেশন সিঁদুর এখনও চলমান রয়েছে। পূর্ববর্তী এই অপারেশন থেকে পাওয়া শিক্ষার কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, “এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিকজবাব দিতে সক্ষম।” তিনি জানান, সফল সামরিক অভিযানের জন্য সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স (তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য), নিখুঁত লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সুরক্ষিত যোগাযোগ এবং তিন বাহিনীর পারস্পরিক সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ, তা এই অপারেশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পাহলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত।
সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া
ডিবিসি/এফএইচআর