রাজনীতি, জেলার সংবাদ

‘আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে, তীর্যক দৃষ্টি রাখতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৫:১৬:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছরে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।

শনিবার (৩০শে নভেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল। সাতক্ষীরার মানুষের ওপর তারা জুলুম করেছে, খুন করেছে, পঙ্গু বানিয়েছেন, ইজ্জতের ওপর হাত দিয়েছে, সম্পদ লুটপাট করেছে। মানুষকে তারা তাদের দাসে পরিণত করেছে। সারাদেশে একই অবস্থা ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরায়।

তিনি আরও বলেন, এখানে শত শত মানুষ ফ্যাস্টিটের অত্যাচারে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বাংলার আকাশে কিছু শকুন ঘুড়ে বেড়াচ্ছে। শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলে পাবে।

তিনি যোগ করেন, এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার মা-বোনেরা ঘরে-বাইরে এবং রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবে। তারা থাকবে মর্যাদার সাথে। আমরা বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই।

সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইজ্জত উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাসারসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমান।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন