আন্তর্জাতিক, আমেরিকা

‘আমি যা করছি, মনে হচ্ছে তা খুব ভালোভাবেই কাজে দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের প্রতি করা নিজের হুমকির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসিকে বলেছেন, আমি যা-ই করছি না কেন, মনে হচ্ছে তা বেশ ভালোভাবেই কাজে দিচ্ছে।

সম্প্রতি বিবিসির নর্থ আমেরিকা এডিটর সারাহ স্মিথের সঙ্গে এক সংক্ষিপ্ত ফোনালাপে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় চলতি মাসের শুরুতে ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের বিষয়ে জানতে চান সারাহ। ওই বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, আজ রাতে একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটবে। সারাহ জানতে চান, এটি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো হুমকি ছিল কি না।

 

জবাবে ট্রাম্প বলেন, অন্য পক্ষ একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই আমি যা-ই বলছি বা করছি, মনে হচ্ছে তা খুব ভালোভাবেই কাজে দিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাটোকে “মোটেও প্রয়োজন ছিল না” উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তাদের “সেখানে থাকা উচিত ছিল”।

 

তখন স্মিথ প্রশ্ন করেন, যদি প্রয়োজনই না থাকে, তবে তিনি কেন ন্যাটোকে যুদ্ধে যোগ দিতে বলেছিলেন? এর জবাবে ট্রাম্প বলেন, কারণ, আমি দেখতে চেয়েছিলাম তারা এতে জড়ায় কি না।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র “সব সময়ই” যুক্তরাজ্য ও ন্যাটোর পক্ষে ছিল। একই সঙ্গে যুদ্ধে “ন্যূনতম চেষ্টা না করার এবং অন্তত ভালো কিছু কথা না বলার জন্য” যুক্তরাজ্যের সমালোচনাও করেন তিনি।

 

ট্রাম্প আরও যোগ করেন, যুক্তরাজ্যের অনেক মানুষ” তার প্রশাসনকে জানিয়েছেন, যুদ্ধে না জড়ানোটা যুক্তরাজ্যের জন্য কতটা “অবিশ্বাস্য রকমের বাজে একটি সিদ্ধান্ত” ছিল। 

 

ফোনালাপের শুরুতে ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হতে পারে, যদি স্টারমার উত্তর সাগর উন্মুক্ত করেন। এবং তার অভিবাসন নীতিগুলো কঠোর হয়। তবে ট্রাম্প যোগ করেন, তিনি যদি এমনটা না করেন, তবে আমার মনে হয় না তার কোনো সুযোগ আছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন