প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, ‘মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসিরুদ্দিন পাটোয়ারী সব সময় বলতো আওয়ামীলীগ বাড়িঘর, ধনসম্পদ দখল করতে হবে। আজকে তার কিছুটা নমুনা পাওয়া গেলো! গতকাল আওয়ামীলীগ নেতার প্যারাডো গাড়ি করে লংড্রাইভ করেছে নাসির উদ্দীন পাটোয়ারী।’
তিনি আরো বলেন, ‘আওয়ামীলীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দিয়েছে, নাকি আওয়ামীলীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করেছে, তা খতিয়ে দেখা দরকার। গতকালের লংমার্চের পিকনিক থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে ও গণহত্যার বিচারের দাবিতে কেনো কোনো বক্তব্য ছিলো না তা বোঝার চেষ্টা করুন। কারণ এই লংমার্চের উদ্দেশ্যই ছিলো শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট সৃষ্টি করা। আর সেই লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান ও বহরে লাঠিসোঁটা নিয়ে গিয়েছে। কিন্তু বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জামায়াতের পাতানো ফাঁদে পা দেয় নি। দেখা যাক, এবিষয়ে এনসিপি দলীয় কোন ব্যবস্থা নেয় কি না!'’
ডিবিসি/ এসভিএন