লেবাননের প্রধানমন্ত্রী

‘আলোচনার টেবিলে বসার অর্থ এই নয় যে লেবানন কোনো ধরনের ছাড় দিচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি বাহিনীর "সম্পূর্ণ প্রত্যাহার" নিশ্চিত করে না এমন কোনো চুক্তিতে লেবানন স্বাক্ষর করবে না। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বৃহস্পতিবারের আলোচনার আগে তিনি এ কথা জানান।

প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াশিংটন পোস্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

 

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সালাম বলেন, আমরা কোনো তথাকথিত বাফার জোন বা ইসরায়েলি উপস্থিতি মেনে নিতে পারি না, যার কারণে বাস্তুচ্যুত লেবানিজরা নিজ ভূখণ্ডে ফিরে আসতে পারবে না এবং ধ্বংসপ্রাপ্ত গ্রাম ও শহরগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে না।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা এই বিশ্বাস নিয়েই আলোচনায় অংশ নিচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র পক্ষ যারা ইসরায়েলের ওপর প্রভাব বিস্তার করতে পারে। যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি ইসরায়েলের ওপর তারা তাদের এই প্রভাব খাটানো অব্যাহত রাখবে।

 

ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর অন্যতম প্রধান দাবি 'হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ' প্রসঙ্গেও কথা বলেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি জানান, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, রাতারাতি ঘটার মতো কোনো বিষয় নয়। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসার অর্থ এই নয় যে লেবানন কোনো ধরনের ছাড় দিচ্ছে।

 

সবশেষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে নাওয়াফ সালাম বলেন, আলোচনার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত কী অর্জন করতে পারব তা আমার জানা নেই, তবে আমরা আসলে কী চাই সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন