আন্তর্জাতিক, ভারত

আসছে যন্তর মন্তর সিজন-টু: দিল্লিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের দিল্লিতে ককোরোচ জনতা পার্টির (সিজেপি) দ্বিতীয় দফার আন্দোলনের ঘোসণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, তাদের আলোচিত ‘জন্তর-মন্তর’ আন্দোলনের দ্বিতীয় সিজন বা পর্ব খুব দ্রুতই শুরু হবে। ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটি বলেছেন তিনি। তবে আন্দোলনের সুনির্দিষ্ট তারিখ বা দাবি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানাননি দীপকে।

নতুন এই আন্দোলনের প্রস্তুতির পাশাপাশি অভিজিৎ ডিপকে বর্তমানে বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব রয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের হামিরপুরে স্কুলশিক্ষার্থীদের একটি প্রতিবাদ কর্মসূচিতেও তিনি সমর্থন জানিয়েছেন। সেখানে প্রায় ৩০০ শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক তাদের স্কুলের যাতায়াতের রাস্তার বেহাল দশার প্রতিবাদে পদযাত্রা করেন। তিনি শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক বলে প্রশংসা করেন।

 

সিজেপির স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজন করতে গিয়ে দিল্লি শহরে বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন অভিজিৎ দীপকে। তার দাবি, সভার জন্য হল ভাড়া নিতে গেলে হল মালিকরা ‘উপরের চাপের’ কথা বলে রাজি হননি। পরবর্তীতে একটি হল পাওয়া গেলেও সভার সকালে মালিকদের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

 

অভিজিৎ দীপকে এই ধরনের চাপের জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। তার মতে, সিজেপির জনপ্রিয়তায় ভীত হয়েই ক্ষমতাসীন দল এমন আচরণ করছে। তিনি স্পষ্ট করে বলেন, এসব বাধা তাদের দমাতে পারবে না এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

 

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন