হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য গঠিত ইরানের নতুন সংস্থা ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তাদের অ্যাকাউন্ট খুলেছে। সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া এই নৌপথ দিয়ে যেকোনো ধরনের যাতায়াত বা পারাপার সম্পূর্ণ ‘অবৈধ’ বলে গণ্য হবে।
এক বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালির সীমানার মধ্যে নৌযান চলাচল, যা ইতিপূর্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয়েছে—তা সম্পূর্ণরূপে এই সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভরশীল। একই সঙ্গে তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, এই নিয়ম অমান্য করে পূর্ব অনুমতি ছাড়া যেকোনো চলাচলকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর