আন্তর্জাতিক

‘ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে কেবল একটি দেশের বিরুদ্ধে অবৈধ অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং ‘সব সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি মন্তব্য করেছেন, এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা জাতিসংঘের সকল স্বাধীন সদস্য রাষ্ট্রের ওপর যুক্তরাষ্ট্রের বহিঃরাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি অপচেষ্টা। তিনি বলেন, কোনো সরকারেরই অন্য কোনো বিদেশি ব্যাংক, প্রতিষ্ঠান কিংবা বিমানবন্দরকে, যা নিজ নিজ সার্বভৌমত্বের একচেটিয়া এখতিয়ারে পরিচালিত, তৃতীয় কোনো দেশের সাথে বৈধ বাণিজ্য করা থেকে বিরত থাকতে বাধ্য করার অধিকার নেই।

 

আন্তর্জাতিক আইনে এ ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞার কোনো ভিত্তি নেই উল্লেখ করে বাঘেয়ি জানান, এগুলো জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ১ নং ধারায় বর্ণিত সার্বভৌম সমতার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।

 

অর্থনৈতিক জবরদস্তিকে একটি আন্তর্জাতিক অপরাধ এবং অন্যায় কাজ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন, নিষেধাজ্ঞার সঙ্গে নৌ অবরোধ যুক্ত করা হলে তা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে অন্য একটি শক্তির খেয়ালখুশির ওপর নির্ভরশীল ও অস্থায়ী করে তোলে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এ ধরনের ভীতি প্রদর্শনের কাছে নতি স্বীকার করলে তা জাতীয় সার্বভৌমত্বের সম্পূর্ণ অবক্ষয় ঘটাবে এবং প্রকাশ্য, পূর্ণাঙ্গ ঔপনিবেশিকতার এক বিপর্যয়কর প্রত্যাবর্তন ডেকে আনবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন