রাজনীতি

‘এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার’

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাধ্যতামূলক মধ্যস্থতা প্রক্রিয়ার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশের চলমান মামলার সংখ্যা ২৫ লাখে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা চলমান রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত চার মাসে আদালতে নতুন মামলার হার ৬২.০২ শতাংশ কমেছে। মূলত আইনগত সহায়তা প্রদান কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত থাকায় মামলার এই হার কমানো সম্ভব হয়েছে।

 

এ সময় মন্ত্রী মামলার প্রত্যাহারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে জানান, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিকভাবে যতই প্রভাবশালী হোন না কেন, এ ধরনের মামলায় কোনো ছাড় দেওয়া হবে না।

 

এছাড়া, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতা প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন