আন্তর্জাতিক

‘ওয়াকা ওয়াকা’র পর ফের ফুটবল নিয়ে শাকিরার গান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার প্রকাশ করে বিশ্বজুড়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। এবারের গানে তার সঙ্গী হয়েছেন নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয়।

বৃহস্পতিবার (৮ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশ, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। বিশেষ আকর্ষণ হিসেবে ভিডিওতে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলো রাখা হয়েছে, যা মূলত পূর্ববর্তী আসরগুলোতে শাকিরার গাওয়া কালজয়ী গানগুলোর প্রতি এক বিশেষ সম্মাননা।

 

জানা গেছে, ‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের চিরচেনা ছন্দের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশন ঘটিয়েছেন শাকিরা ও বার্না বয়। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে পূর্ণাঙ্গ এই থিম সংটি। এর আগে ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে ফুটবল বিশ্বে উন্মাদনা ছড়িয়েছিলেন শাকিরা। মাঝখানে বিরতি দিয়ে আবারও তার রাজকীয় প্রত্যাবর্তন ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করেছে।

 

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় ৪৮টি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। আসর শুরুর আগে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। ১৪ মে গানটি প্রকাশের পর থেকেই বিশ্বকাপের বৈশ্বিক উন্মাদনা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন