কুমিল্লার ঘটনা

‘গতিতেই শান্তি’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিট পরই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেসবুকে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোর ইশাত। এ মর্মান্তিক ঘটনায় নাঙ্গলকোটে শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম ইশাত আহমেদ। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্বপাড়া) গ্রামের ওমান প্রবাসী ইলিয়াছ হোসেন মিয়াজির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার  (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ইশাত। পরে তিনি মৃত্যুবরণ করেন।


এর মাত্র কিছুক্ষণ পূর্বে সে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আরও হৃদয়বিদারক হয়ে ওঠে।


ইশাতের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন