ভারতের ঘটনা

‘চলো পুজো দিয়ে আসি’ বলে স্বামীকে ডেকে নিয়ে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা বলে স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে প্রেমিকের সহযোগিতায় হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত হাসিনি, তার প্রেমিক যুগন্ধর এবং আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা রমেশের সঙ্গে প্রায় দুই বছর আগে হাসিনির বিয়ে হয়। পরে তারা চিত্তুরে বসবাস শুরু করেন। তদন্তে জানা গেছে, বিয়ের পর থেকেই প্রেমিক যুগন্ধরের সঙ্গে যোগাযোগ রেখে স্বামীকে হত্যার পরিকল্পনা করছিলেন হাসিনি।


বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসিনি স্বামীকে মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে বের হন। সঙ্গে ছিল তাদের ছোট মেয়ে। পথে তিনি মোবাইল ফোনে প্রেমিককে লাইভ লোকেশন পাঠিয়ে দেন। নির্ধারিত স্থানে পৌঁছে ইচ্ছাকৃতভাবে নিজের ব্যাগ রাস্তায় ফেলে দেন। ব্যাগ তুলতে রমেশ মোটরসাইকেল থামাতেই ওত পেতে থাকা যুগন্ধর ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।


ঘটনার পর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে পুলিশ পাহাড়ি এলাকার পাশের জঙ্গল থেকে রমেশের মরদেহ উদ্ধার করে। পরে হাসিনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এরপর হাসিনি, তার প্রেমিক যুগন্ধর এবং যুগন্ধরের আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন