জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বছরের জন্য ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের এক গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের (২০২৭ সাল) ২৫ মে পর্যন্ত এই ‘নজরুল বর্ষ’ কার্যকর থাকবে।
এর আগে গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বছরের জন্য নজরুল বর্ষের ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার আলোকেই এবার আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন জারি করা হলো।
ডিবিসি/টিবিএ