খেলাধুলা, ফুটবল

‘বার্সাকে নয়, আমাদের মূল লক্ষ্য ছিল মেসিকে থামানো’

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সামি খেদিরা জানিয়েছেন, বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর প্রস্তুতিতে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর মূল লক্ষ্য ছিল লিওনেল মেসিকে থামানো।

মরিনহোর ক্যারিয়ারভিত্তিক একটি প্রামাণ্যচিত্রে খেদিরা বলেন, ‘এল ক্লাসিকোর প্রস্তুতিটা কিছুটা মজার ছিল। আমরা বার্সেলোনাকে নিয়ে মাত্র দুই মিনিট কথা বলতাম, তারপর পুরো ৪০ মিনিট আলোচনা হতো শুধু লিওনেল মেসিকে নিয়ে।’

 

খেদিরা আরও জানান, মরিনহো ম্যাচের প্রস্তুতিতে খুঁটিনাটি সবকিছুর প্রতি বিশেষ নজর দিতেন। প্রতিপক্ষের ধরন অনুযায়ী তিনি খেলোয়াড়দের অবস্থান ও দায়িত্ব বদলাতেও দ্বিধা করতেন না।

 

তিনি বলেন, ‘কখনো পেপে ৬ নম্বর পজিশনে খেলত, কখনো আবার সের্হিও রামোসকে সেখানে খেলানো হতো।’

 

সাবেক এই জার্মান মিডফিল্ডারের ভাষ্য, ‘বিষয়টা শুধু বার্সেলোনাকে থামানোর ছিল না, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেসিকে থামানো।’

 

খেদিরা শেষে বলেন, মরিনহো এল ক্লাসিকোকে শুধু বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচ হিসেবে দেখতেন না; বরং পুরো কৌশল সাজাতেন কীভাবে মেসির বিপজ্জনক প্রভাব কমিয়ে আনা যায়, তা ঘিরেই। সে সময় রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন