খেলাধুলা, ফুটবল

‘ব্রাজিল হারবে’ ভবিষ্যদ্বাণী করা গণিতবিদকে নেইমারের খোঁচা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্তে শেয়ারবাজার নিয়ে কাজ করলেও গত তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে সঠিক পূর্বাভাস দিয়েছিলেন। তবে এবারের বিশ্বকাপে তার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় তাকে খোঁচা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লেমেন্তে পূর্বাভাস দিয়েছিলেন, এই বিশ্বকাপে জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে এবং নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। কিন্তু তার দুটি ভবিষ্যদ্বাণীই একই দিনে ভুল প্রমাণিত হয়েছে।

জাপানের বিপক্ষে ব্রাজিল বিদায় তো নেয়ইনি, বরং ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ার পর এক্সে নেইমার ক্লেমেন্তেকে উদ্দেশ্য করে লেখেন, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। এরপর নেদারল্যান্ডসের বিদায়ের পর তিনি আবারও পোস্ট করে লেখেন, আবারও ভুল। 

 

জাপানের বিপক্ষে এই ম্যাচে অবশ্য নেইমার মাঠে নামেননি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ সমতায় না ফিরলে তিনি নেইমারকে মাঠে নামাতেন। ম্যাচের ২৯ মিনিটে জাপান এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে কাসেমিরো সমতা ফেরান। ১-১ সমতা চলে আসায় অতিরিক্ত সময়ের কথা ভেবে নেইমারকে বেঞ্চেই রেখে দেওয়া হয়। তবে তার আর প্রয়োজন পড়েনি, কারণ যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্রাজিল জয় নিশ্চিত করে।  

 

জোয়াকিম ক্লেমেন্তে মূলত একটি গাণিতিক মডেল তৈরি করে বিশ্বকাপের পূর্বাভাস দিয়ে থাকেন, যা প্রধানত চারটি বিষয়ের ওপর নির্ভরশীল। প্রথম বিষয়টি হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি, কারণ ফুটবলে সফল হতে গেলে উন্নত অবকাঠামো ও বিনিয়োগ প্রয়োজন। দ্বিতীয়ত জনসংখ্যা, কারণ অধিক জনসংখ্যার দেশে তরুণ প্রতিভার সংখ্যা বেশি থাকে বলে ধরা হয়, যদিও এর ব্যতিক্রম রয়েছে। তৃতীয় বিষয়টি হলো তাপমাত্রা; অতিরিক্ত গরম বা ঠান্ডার দেশ ফুটবলে খুব বেশি সফল হয় না। ফুটবলের জন্য আদর্শ গড় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস বিবেচনা করা হয়, যা মূলত ইউরোপের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে রয়েছে। আর চতুর্থ বিষয়টি হলো মাঠে সমর্থকদের উপস্থিতি, যা খেলার জয়-পরাজয়ে বিশেষ প্রভাব ফেলে এবং বেশি সমর্থক থাকা দলগুলো বাড়তি সুবিধা পায়। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন