পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত

‘লেবাননে যুদ্ধবিরতি ও হরমুজ আলোচনা আঞ্চলিক শান্তির পথ সুগম করেছে’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার পদক্ষেপ একটি বৃহত্তর চুক্তির ‘পথ সুগম করেছে’।

তিনি আরও বলেন, পাকিস্তানের উদ্যোগের মাধ্যমে পরিচালিত এই কূটনীতি এই অঞ্চল এবং এর বাইরেও "স্থায়ী শান্তি, যৌথ নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অগ্রগতি এবং সবার জন্য সমৃদ্ধি" বয়ে আনতে পারে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইরানি এই রাষ্ট্রদূত লেখেন, নির্ভরযোগ্য আস্থা, সদিচ্ছা, কথা ও কাজের বৈপরীত্য এড়ানো, সম্মান, ‘পদক্ষেপ নেওয়ার বাস্তব সদিচ্ছা’ এবং সর্বোপরি এই অঞ্চলের দেশগুলোর মধ্যকার পারস্পরিক সমন্বয়ই পারে বিদ্যমান ব্যবধান ঘুচিয়ে কাঙ্ক্ষিত ও তাৎপর্যপূর্ণ লক্ষ্যগুলো অর্জন করতে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন